Posts

Showing posts with the label স্বর্ণার মৃত্যু

স্বর্ণার মৃত্যু

Image
স্বর্ণা। অসাধারণ সুন্দরী মেয়ে। দেখলে মনে হয় বিধাতা স্পেশালিটি দিয়ে নিজ হস্তে সৃজন করেছেন। রূপে-গুণে ও চলনে-বলনে পাড়ার সবার মুখে মুখে। আজকাল লোকমুখে তার প্রশংসা চর্চা হয়। স্বর্ণার চুল দেখে পাড়ার অন্য মেয়েদের হৃদয়ে ঈর্ষার জীবাণু কিলবিল করে।স্বণা ও ভাবে, শ্যামলা বর্ণ অন্য আট-দশটা সাধারণ বাঙালি মেয়ের মতো যদি বিধাতা তাকেও বানাতে! তাহলে দুষ্ট মানবের দৃষ্টি থেকে বাঁচা যেত। কিন্তু এমনটি হয়নি।  মাঝেমধ্যে স্বর্ণাকে উঠানে চি বুড়ি খেলতে দেখা যায়। খোলা চুলে চি দিলে স্বর্ণাকে দারুন লাগে। নতুন বাড়িতে উঠেছে স্বর্ণারা। আগে কোথায় ছিল তা অজানা।পাশের বাঙ্গলো বাড়ির বকুল ফুলের গন্ধে স্বর্ণা মুগ্ধ। দেয়াল টপকে ফুল কুঁড়ানোর কথা অনেকদিন ভেবেছে। কিন্তু তা হয়ে ওঠেনি। স্বর্ণার অনেক দিনের সখ নিজ হাতে বকুল মালা গাঁথার।  তাই আজ এত সকালে ওঠা। অলস ভঙ্গিতে দেয়ালের পাশে পায়চারি করছে ।স্বর্ণা ও পাশের বকুলের লোভ আর সামলাতে পারল না। বকুলতলা কারো যাতায়াত নেই বলে হাঁটু উঁচু ঘাস গজিয়েছে ওদিকটায়। কুয়াশা কেটে রোদ উঠেছে।ধানী রঙের নরম রোদ। তবুও ঘাসের উপর শিশির কণা। স্বর্ণা  নিচু হয়...